Posts

Showing posts with the label মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন

ধারা-৩৮ (গৃহ অথবা যানবাহন, ইত্যাদি ব্যবহার করিতে দেওয়ার দণ্ড)মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮

Image
  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ( ২০১৮ সনের ৬৩ নং আইন ) পঞ্চম অধ্যায় অপরাধ ও দণ্ড     গৃহ অথবা যানবাহন, ইত্যাদি ব্যবহার করিতে দেওয়ার দণ্ড ৩৮। কোনো ব্যক্তি যদি সজ্ঞানে কোনো মাদকদ্রব্য অপরাধ সংঘটনের জন্য তাহার মালিকানাধীন অথবা দখলি কোনো বাড়িঘর, জায়গাজমি, ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন, যন্ত্রপাতি অথবা সাজসরঞ্জাম কিংবা কোনো অর্থ অথবা সম্পদ ব্যবহার করিতে অনুমতি প্রদান করেন, তাহা হইলে তিনি অনূর্ধ্ব ৫ (পাঁচ) বৎসর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হইবে ।        

ধারা-৫৫ {মাদকদ্রব্য অপরাধ সংঘটনে আইনানুগ অনুমান (presumption)}:মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮

Image
  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ( ২০১৮ সনের ৬৩ নং আইন ) ষষ্ঠ অধ্যায় মাদকদ্রব্য অপরাধের বিচার মাদকদ্রব্য অপরাধ সংঘটনে আইনানুগ অনুমান (presumption) ৫৫।   যদি কোনো ব্যক্তির নিকট অথবা তাহার দখলকৃত বা নিয়ন্ত্রণাধীন কোনো স্থানে কোনো মাদকদ্রব্য সেবন , অন্য কোনোভাবে মাদকদ্রব্য ব্যবহার বা প্রয়োগ অথবা মাদকদ্রব্য প্রস্তুতে ব্যবহারযোগ্য সরঞ্জাম , যন্ত্রপাতি অথবা মাদকদ্রব্য প্রস্তুতের জন্য প্রয়োজনীয় বস্তু বা উপাদান পাওয়া যায় , তাহা হইলে উক্ত ব্যক্তি , ভিন্নতর প্রমাণ করিতে ব্যর্থ হইলে , এই আইন লঙ্ঘন করিয়াছেন বলিয়া গণ্য হইবে।   https://judicialmagistratenazmulhasan.blogspot.com/ https://independent.academia.edu/NazmulHasan222    

ধারা-৩৯ (বেআইনি অথবা হয়রানিমূলক তল্লাশি, ইত্যাদির দণ্ড):মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮

Image
                                        মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ( ২০১৮ সনের ৬৩ নং আইন ) পঞ্চম অধ্যায় অপরাধ ও দণ্ড বেআইনি অথবা হয়রানিমূলক তল্লাশি , ইত্যাদির দণ্ড ৩৯। যদি তল্লাশি , আটক অথবা গ্রেফতার করিবার ক্ষমতাসম্পন্ন কোনো অফিসার - ( ক ) সন্দেহ করিবার যুক্তিসংগত কোনো কারণ ব্যতিরেকে তল্লাশির নামে কোনো স্থানে প্রবেশ করেন ও তল্লাশি চালান , ( খ ) হয়রানিমূলকভাবে বাজেয়াপ্তযোগ্য কোনো বস্তু তল্লাশি করিবার নামে কোনো ব্যক্তির কোনো সম্পদ আটক করেন , এবং ( গ ) কোনো ব্যক্তিকে হয়রানিমূলক তল্লাশি করেন অথবা গ্রেফতার করেন , তাহা হইলে তিনি অনূর্ধ্ব ১ ( এক ) বৎসর কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবে।   https://judicialmagistratenazmulhasan.blogspot.com/ https://independent.academia.edu/NazmulHasan222  

ধারা-৩৮ (গৃহ অথবা যানবাহন, ইত্যাদি ব্যবহার করিতে দেওয়ার দণ্ড): মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮

Image
                                     মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ( ২০১৮ সনের ৬৩ নং আইন ) পঞ্চম অধ্যায় অপরাধ ও দণ্ড গৃহ অথবা যানবাহন , ইত্যাদি ব্যবহার করিতে দেওয়ার দণ্ড ৩৮। কোনো ব্যক্তি যদি সজ্ঞানে কোনো মাদকদ্রব্য অপরাধ সংঘটনের জন্য তাহার মালিকানাধীন অথবা দখলি কোনো বাড়িঘর , জায়গাজমি , ব্যবসা প্রতিষ্ঠান , যানবাহন , যন্ত্রপাতি অথবা সাজসরঞ্জাম কিংবা কোনো অর্থ অথবা সম্পদ ব্যবহার করিতে অনুমতি প্রদান করেন , তাহা হইলে তিনি অনূর্ধ্ব ৫ ( পাঁচ ) বৎসর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হইবে। https://independent.academia.edu/NazmulHasan222 https://judicialmagistratenazmulhasan.blogspot.com/

ধারা-২৪ (দেহ তল্লাশির জন্য বিশেষ পরীক্ষা):মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮

Image
  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ( ২০১৮ সনের ৬৩ নং আইন ) চতুর্থ অধ্যায় মাদকদ্রব্য প্রতিরোধের ক্ষমতাসমূহ দেহ তল্লাশির জন্য বিশেষ পরীক্ষা ২৪। ( ১ ) এই আইনের অধীন কোনো তদন্ত অথবা তল্লাশি পরিচালনাকালে কোনো অফিসারের যদি ইহা বিশ্বাস করিবার যথেষ্ট কারণ থাকে যে কোনো ব্যক্তি তাহার শরীরের কোনো অঙ্গপ্রত্যঙ্গে মাদকদ্রব্য লুকাইয়া রাখিয়াছেন , তাহা হইলে , অনুরূপ বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করিয়া , তিনি তাহাকে তাহার শরীরের এক্স - রে , আলট্রাসনোগ্রাম , এন্ডোসকপি , কোলনস্কপি কিংবা রক্ত ও মলমূত্রসহ অন্য যে - কোনো প্রকার প্রয়োজনীয় পরীক্ষা করিবার নিমিত্তে নিজেকে সমর্পণ করিবার জন্য নির্দেশ প্রদান করিতে পারিবেন এবং উক্ত নির্দেশ অমান্য করিলে নির্দেশ প্রদানকারী অফিসার তাহাকে নির্দেশ পালনে বাধ্য করিবার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে। ( ২ ) উপ - ধারা ( ১ ) এর বিধান অনুসারে পরীক্ষার পর কোনো ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গে যদি কোনো মাদকদ্রব্যের উপস্থিতি সনাক্ত হয় , তাহা হইলে তাহাকে প্রযোজ্যক্ষেত্রে ধারা ৩৬...