⚖️জুডিসিয়ারির বিশাল সিলেবাস দেখে ভয় পাচ্ছেন ? প্রথমবারেই সিভিল জজ হওয়ার সর্বপ্রথম ও সবচেয়ে কার্যকরী কৌশল!
⚖️ জুডিসিয়ারির বিশাল সিলেবাস দেখে ভয় পাচ্ছেন ? প্রথমবারেই সিভিল জজ হওয়ার সর্বপ্রথম ও সবচেয়ে কার্যকরী কৌশল!
⚖️ বারবার নয়, প্রথমবারেই জজ হতে চাইলে জুডিসিয়ারির প্রস্তুতির শুরুতে কোন কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? ⚖️
জুডিসিয়ারির বিশাল সিলেবাস প্রথমবার দেখলে যে কারোরই মনে হতে পারে-এই সিলেবাস শেষ করা অসম্ভব! কিন্তু আপনি যদি প্রথম চেষ্টাতেই জুডিসিয়ারির পরীক্ষায় সফল হতে চান, তবে এলোমেলো পড়াশোনা না করে সবার আগে দুটি কাজ করতে হবে:
- ১. অফিশিয়াল সিলেবাস মুখস্থের মতো আত্মস্থ করা: বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জুডিসিয়ারির বিস্তারিত সিলেবাস সংগ্রহ করে কয়েক দিন ধরে বারবার পড়া।
- ২. প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন ব্যাংক এনালাইসিস: বিগত বছরের প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন ব্যাংক সংগ্রহ করে অন্তত এক সপ্তাহ ধরে বারবার প্রশ্নগুলো পড়া, যাতে সিলেবাসের কোন অংশটি বেশি গুরুত্বপূর্ণ এবং কোথা থেকে প্রশ্ন আসে তা স্পষ্ট হয়ে যায়।
মনে রাখবেন, এত বিশাল সিলেবাস দ্বিতীয় বা তৃতীয়বার শেষ করে চাকরি পাওয়ার মতো শারীরিক ও মানসিক ধৈর্য ধরে রাখা অত্যন্ত কঠিন-তাই প্রথমবারেই যেন আপনার চাকরিটা হয়ে যায়, সেভাবেই প্রস্তুতি শুরু করুন!
Comments
Post a Comment