ধারা-২২:(ম্যাজিস্ট্রেট কর্তৃক সাক্ষীর বিবৃতি রেকর্ড সম্পর্কিত বিশেষ বিধান):সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯

 

সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯

( ২০০৯ সনের ১৬ নং আইন )

পঞ্চম অধ্যায়

অপরাধের তদন্ত



ম্যাজিস্ট্রেট কর্তৃক সাক্ষীর বিবৃতি রেকর্ড সম্পর্কিত বিশেষ বিধান

২২। যে কোন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অথবা এতদুদ্দেশ্যে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি অবগত থাকেন বা তাহার বিশ্বাস করিবার যুক্তিসংগত কারণ থাকে যে, মামলার ঘটনা পরিস্থিতি সম্পর্কে অবহিত কোন ব্যক্তি তাহার বিবৃতি লিখিতভাবে প্রদান করিতে যথেষ্ট সমর্থ, তাহা হইলে তিনি উক্ত ব্যক্তিকে তাহার বিবৃতি কলম দ্বারা স্বহস্তে লিখিতভাবে প্রদান করিতে নির্দেশ প্রদান করিতে পারিবেন।

 

Comments

Popular posts from this blog

100 Legal Maxims for 18th BJS Exam and Law Students.

BJS প্রিলিমিনারি পরীক্ষায় সফল হওয়ার টিপস: প্রত্যেক পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ